১২-১৬ মার্চের মধ্যে বিএসএমএমইউর ৪র্থ সমাবর্তন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২৩ সালের ৪র্থ সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা ১২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।
আজ রোববার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০২৩ সালের ১২ হতে ১৬ মার্চের মধ্যে সুবিধাজনক দিনে এ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।’
সমাবর্তনের অংশগ্রহণের যোগ্যতা
গত জানুয়ারি ২০১৮ হতে জুলাই ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় যাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি, এমডি, এমএস, এমফিল, এমএম.এড, এমটিএম, এমপিএইচ, ডিপ্লোমা, বিএসসি ইন নার্সিং এবং এমএসসি নার্সিং ডিগ্রি অর্জন করেছেন তাঁরা এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
রেজিস্ট্রেশন ফি
পূবালী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় ‘BSMMU CONVOCATION SND-0947102001637 শিরোনামের হিসাবে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন ফরম পূরণ
১. সনদপত্র জমা দিয়ে টোকেন নিয়ে ব্যাংকে টাকা জমা দেয়ার পরের দিন অনলাইনে রেজিস্ট্রেশন ফরম পূরণ করা যাবে।
২. অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য www.bsmmu.edu.bd ওয়েবসাইট হতে CONVOCATION 2023, বাটনে ক্লিক করে লগইন করে আগামী ১৫ জানুয়ারি হতে ১৪ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে।
এআইডি